News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাম-মথা সমর্থিত ১৪ পরিবারের ৬১ ভোটার পদ্মবনে যোগদান
Image

বাম-মথা সমর্থিত ১৪ পরিবারের ৬১ ভোটার পদ্মবনে যোগদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর : আজ পড়ন্ত বিকেলে পদ্মবনে আস্থা রাখলেন বাম–মথা সমর্থিত ১৪ পরিবারের মোট ৬১ ভোটার। তাঁদের বিজেপিতে যোগদানের উপলক্ষে খোয়াই জেলার কার্যালয়ে অনুষ্ঠিত হয় নবীন বরণ কর্মসূচি।

গেরুয়াবনে নিজেদের আস্থা প্রকাশ করতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সব ভোটার। এ উপলক্ষে জেলা কার্যালয় ভবনে উপস্থিত ছিলেন শাসক দলের জনজাতি মোর্চার নেতা এবং প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। নতুন সদস্যদের দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান তিনি।

নতুন সদস্যদের যোগদানকে সামনে রেখে তিনি বলেন, এডিসি নির্বাচনে বিজেপি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে এবং উপজাতি এলাকায় উন্নয়নের রাজনীতি অব্যাহত রাখবে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top