News Flash

  • Home
  • খেলা
  • মুস্তাক আলি টি-‌২০ ক্রিকেটে চতুর্থ ম্যাচে দিল্লিকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ ত্রিপুরার
Image

মুস্তাক আলি টি-‌২০ ক্রিকেটে চতুর্থ ম্যাচে দিল্লিকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দিল্লি জয় করলো ত্রিপুরা। অবশেষে চতুর্থ ম্যাচে এসে জয় ধরা দিলো রাজ্য। মঙ্গলবার ত্রিপুরা ১২ রানে পরাজিত করে দিল্লিকে। সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেটে। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ত্রিপুরার গড়া ১৫৭ রানের জবাবে দিল্লি নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৪৫ রান করতে সক্ষম হয়। ব্যাটসম্যানরা তেমন সাফল্য না পেলেও এদিন ত্রিপুরাকে জয় এনে দিতে মুখ্য ভূমিকা নেন বোলাররা। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিছুটা দ্রুত রান তোলার দিকে নজর দেন ত্রিপুরার ব্যাটসম্যানরা। কিন্তু ত্রিপুরার কোন ক্রিকেটারই বড় স্কোর করতে পারেননি। যার ফলে দলীয় স্কোর ১৮০ রানের গণ্ডি পার হয়নি। ত্রিপুরা নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। রাজ্য দলের পক্ষে শ্রীদাম পাল ২০ বল খেলে তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯, ওপেনার বিক্রম কুমার দাস ২৪ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৮, দলনায়ক মনি শংকর মুড়া সিং ১৮ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, স্বপ্নীল সিং ২০ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২১, ওপেনার হনুমা বিহারী ১১ বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্যে ১৯ এবং সেন্টু সরকার ১৮ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৮ রান করেন। দিল্লির পক্ষে সুয়েশ শর্মা ১৬ রানে এবং দিগ্বেশ ৩৪ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই ত্রিপুরার বোলারদের সাঁড়াশি আক্রমণে কিছুটা চাপে ছিল দিল্লি। প্রিয়াংশ আরিয়াকে দ্রুত হারানোর পর দিল্লির হয়ে রুখে দাঁড়ান যশ ধুল এবং নীতিশ রানা। জুটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু ত্রিপুরার অটো সাটু বোলিংয়ের সামনে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৪৫ রান করতে সক্ষম হয় দিল্লি। দলের পক্ষে দলনায়ক নীতিশ রানা চল্লিশ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৪৫, যশ ধুল ১৯ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৫, তেজস্বী কুড়ি বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, অনুজ রাওয়াত ১১ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৬ এবং আয়ুষ বাদনি ১৩ বল খেলে একটি বাউন্ডারি সাহায্যে ১৪ রান করেন। ত্রিপুরার পক্ষে মনিশঙ্কর মুড়া সিং ১৯ রানে এবং ভিকি সাহা ২৯ রানের দুটি করে উইকেট দখল করেন। এ দিনের জয় পরের ম্যাচের আগে মনোবল বাড়ালো বলা যায় ত্রিপুরার ক্রিকেটারদের। ৪ ডিসেম্বর ত্রিপুরা খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে । নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঐদিন বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top