News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনটি কৃষক আইন প্রত্যাহারের দাবিতে শহরে প্রতিবাদ সভা সংযুক্ত কিষান মোর্চার
Image

তিনটি কৃষক আইন প্রত্যাহারের দাবিতে শহরে প্রতিবাদ সভা সংযুক্ত কিষান মোর্চার

আগরতলা, ২৬ নভেম্বর : ৩টি কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ‘সংযুক্ত কিষান মোর্চা’ -এর নেতৃত্বে দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের ৫-ম বর্ষ পূর্তি উপলক্ষে ২৬-নভেম্বর সারা দেশের প্রতিটি রাজ্যের রাজধানীতে প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। তারই অঙ্গ হিসাবে আজ আগরতলার বটতলায় সারা ভারত কৃষক সভা, যাহা কিষান মোর্চার-এর অন্যতম শরিক, এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার-এর সর্বভারতীয় কমিটির অফিস সম্পাদক অসিত মন্ডল। তিনি অভিযোগ করেন, দিল্লি আন্দোলনের পর কেন্দ্রীয় সরকার তিনটি কৃষি আইন প্রত্যাহার করলেও আন্দোলনকারীদের প্রতি অন্যান্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কোনওটিই কার্যকর হয়নি।

অসিত মন্ডল বলেন, কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য আইনগতভাবে নিশ্চিত করা, বিদ্যুৎ আইন-২০২০ প্রত্যাহার, সার–বীজ–কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি রোধ, সেচের বিদ্যুৎ ও ডিজেলের দাম নিয়ন্ত্রণ এ সকল দাবিই উপেক্ষিত হয়েছে। এছাড়া ক্ষেতমজুরদের সারা বছরের কাজের ব্যবস্থা এবং ৬০ বছরের ঊর্ধ্বে কৃষক–ক্ষেতমজুরদের পেনশনের দাবি এখনও অধরা।

তিনি আরও জানান, কৃষিপণ্যের বেচাকেনার বাজার নিয়ন্ত্রণের নামে সরকারের আনা নতুন আইন কৃষকদের জন্য আরও বিপজ্জনক হতে পারে। এ অবস্থায় দাবিগুলি আদায়ের লক্ষ্যে দেশজুড়ে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন তিনি। দলমত নির্বিশেষে সকল কৃষক ও ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান অসিত মন্ডল। প্রতিবাদ সভাটি পরিচালনা করেন সংগঠনের রাজ্য সম্পাদক সুব্রত চক্রবর্ত্তী।

Releated Posts

বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্রামগঞ্জ, ১৭ আগস্ট: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি শৌচালয়ের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়…

ByByReshmi Debnath Aug 17, 2026

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ, বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব মানিক দে

আগরতলা, ১৭ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুৎ পরিষেবার উন্নতির দাবিতে আগরতলা শহরে…

ByByReshmi Debnath Aug 17, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তের প্রতিবাদ, সরব ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ।…

ByByReshmi Debnath Aug 17, 2026

আগরতলা আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দি, পরে ফের আটক

আগরতলা, ১৭ আগস্ট: আগরতলা জেলা ও দায়রা আদালত চত্বর থেকে এক বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top