News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কনটেম্পরারি ফাউন্ডেশন অফ আর্ট অ্যান্ড ক্রাফট ও কে.আর. মঙ্গলম ইউনিভার্সিটির একাডেমিক সহযোগিতা—শিল্পশিক্ষায় নতুন দিগন্ত
Image

কনটেম্পরারি ফাউন্ডেশন অফ আর্ট অ্যান্ড ক্রাফট ও কে.আর. মঙ্গলম ইউনিভার্সিটির একাডেমিক সহযোগিতা—শিল্পশিক্ষায় নতুন দিগন্ত

আগরতলা, ২৬ নভেম্বর: শিল্পশিক্ষার জগতে বড় পদক্ষেপ হিসেবে কনটেম্পরারি ফাউন্ডেশন অফ আর্ট অ্যান্ড ক্রাফট (সিএফএসি) এবং কে.আর. মঙ্গলম ইউনিভার্সিটি (কে.আরএমইউ)-র মধ্যে গুরুত্বপূর্ণ একাডেমিক সহযোগিতা স্বাক্ষরিত হলো। এই সংযোগিতার ঘোষণা করতে আজ সকাল দশটায় অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে সিএফএসি-এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সৃষ্টি দাস, পরেশচন্দ্র নাথ, চেয়ারম্যান স্বপন দাস, রূপন বড়ুয়া সহ অন্যান্য কর্মীরা।

এই সহযোগিতার ফলে সিএফএসি-এর ডিপ্লোমা কোর্সগুলো এখন থেকে সিএফএসি-র একাডেমিক তত্ত্বাবধানে পরিচালিত হবে। প্রথম পর্যায়ে চারটি কোর্স ইউজিসি-স্বীকৃতি পেয়েছে—চাইল্ড আর্ট এন্ড ক্রাফট, ড্রয়িং এন্ড পেইন্টিং, ডিজাইন থিংকিং, এবং আর্ট এডুকেশন এন্ড টিচার ট্রেইনিং।

কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগে শিক্ষার্থীরা পাবে বিশ্ববিদ্যালয়মানের স্বীকৃতি, আধুনিক স্টুডিও ও ল্যাবের সুবিধা এবং উচ্চশিক্ষায় অগ্রগতির সুযোগ। শিল্প শিক্ষাকে আরও বিজ্ঞানসম্মত, কাঠামোবদ্ধ ও দেশজুড়ে বিস্তৃত করতে এই যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত শিক্ষামহলের।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top