News Flash

  • Home
  • দিনের খবর
  • আইএমডি পূর্বাভাস : উত্তর-পূর্ব ভারতে ঘন কুয়াশা, দক্ষিণে ভারী বৃষ্টি; দিল্লির বাতাসের গুণগত মান খুবই খারাপ
Image

আইএমডি পূর্বাভাস : উত্তর-পূর্ব ভারতে ঘন কুয়াশা, দক্ষিণে ভারী বৃষ্টি; দিল্লির বাতাসের গুণগত মান খুবই খারাপ

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে, আজ অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশের কিছু এলাকায় ঘন কুয়াশা থাকবে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুইদিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একই সাথে, আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরল, মহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বিচ্ছিন্নভাবে ভারী থেকে খুব ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি, বজ্রপাত এবং বজ্রসহ ঝড়ের পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, দিল্লি-এনসিআর অঞ্চলের বায়ু গুণগত মান খুবই খারাপ অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় দুষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, আজ দুপুর ১টার সময় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৫৯, যা খুবই খারাপ। বাতাসের গুণগত মানের এই অবনতির কারণে জাতীয় রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকায় বায়ু দূষণ কমানোর জন্য তৃতীয় স্তরের পদক্ষেপ গ্রহণ করেছে বায়ু গুণগত ব্যবস্থাপনা কমিশন।

Releated Posts

‘সংসদ চলো’ বিক্ষোভে এনআইএ তদন্তের দাবিতে দায়ের জনস্বার্থ মামলা প্রত্যাহারের অনুমতি দিল দিল্লি হাই কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ বিক্ষোভে সংসদ ভবনের নিরাপত্তা ভাঙার…

ByBySandeep Biswas Jul 24, 2026

২৭ জুলাই সিজেপি-র আন্দোলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভায় দলের উপনেতা সৌগত রায়

কলকাতা, ২৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ জুলাই নয়াদিল্লিতে গিয়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে…

ByBySandeep Biswas Jul 24, 2026

হিমাচলে ভয়াবহ ধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে গাড়ির উপর; ৬ মাসের শিশুসহ নিহত ১৩

শিমলা, ২৪ জুলাই (আইএএনএস): হিমাচল প্রদেশের লাহৌল-স্পিতি জেলার দুর্গম পাঙ্গি উপত্যকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় ৬ মাসের এক শিশুসহ…

ByByNews Desk Jul 24, 2026

সিজেপি প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠক, শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল আন্দোলনকারীরা

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস ইস্যু এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে ঘিরে ককরোচ জনতা পার্টি…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top