News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে বন্দুক সহ চার সন্দেহজনক যুবক আটক গ্রামবাসীদের হাতে
Image

কৈলাসহরে বন্দুক সহ চার সন্দেহজনক যুবক আটক গ্রামবাসীদের হাতে

কৈলাসহর, ২৪ নভেম্বর: গভীর রাতে বন্দুক সহ চার সন্দেহজনক যুবককে আটক করে গ্রামবাসীরা। ঘটনা কৈলাসহরের তিলকপুর গ্রামে। এই ঘটনায় গোটা কৈলাসহরে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, কৈলাসহরের গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা তিলকপুর গ্রামে ইদানীং কালে প্রায় প্রতিদিন রাতে চুরি হচ্ছে। এই চুরির ফলে গোটা তিলকপুর গ্রামের মানুষের মধ্যে তীব্র আতংক বিরাজ করছিলো। গ্রামবাসী সহ গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কয়েকবার কৈলাসহর থানায় লিখিত ভাবে এবং মৌখিক ভাবে অভিযোগ জানানোর পরও পুলিশ নীরব দর্শকের ভুমিকা পালন করছিলো বলে জানায় গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।

রবিবার গভীর রাতের ঘটনার ব্যাপারে বলতে গিয়ে গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাপুররাজ সিনহা জানান যে, গভীর রাতে চার অপরিচিত যুবককে তিলকপুর গ্রামে দেখতে পেয়ে গ্রামবাসীদের সন্দেহ হলে গ্রামবাসীরা অপরিচিত যুবকদের সাথে কথা বলতে শুরু করে। যুবকদের কথায় অসংলগ্নতা পায় গ্রামবাসীরা। পরবর্তী সময়ে যুবকদের কাছ থেকে বন্দুক উদ্ধার করে গ্রামবাসীরা। সাথে সাথেই গ্রামবাসীরা অপরিচিত যুবকদের উত্তম মধ্যম দিয়ে বন্দুক কেড়ে নেয় এবং কৈলাসহরের অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় এবং কৈলাসহর থানার পুলিশকেও জানায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার অপরিচিত জখম যুবকদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং কৈলাসহর থানার পুলিশের হাতে বন্দুক তোলে দেয় গ্রামবাসীরা। প্রধান কাপুররাজ সিনহা এও জানায় যে, কৈলাসহর থানার পুলিশের পক্ষ থেকে প্রতিদিন নাইট পেট্রোলিং দেওয়া হচ্ছে না। যারফলে গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে। গ্রামবাসীরা খুব শীঘ্রই গ্রামে নিজেরা পাহাড়া দেওয়ার পরিকল্পনা নিচ্ছে বলেও জানান প্রধান কাপুররাজ সিনহা।

এই ঘটনার ব্যাপারে পুলিশ প্রকাশ্যে কিছু বলতে নারাজ। তবে, বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, ধৃত চার যুবকের নাম হলো জুয়েল আলী, রাশেদ আলী, আসুক আলী এবং বাবলু আলী। ধৃত বাবলু আলীর বাড়ি কৈলাসহরে ফুলবাড়িকান্দি গ্রামে এবং বাকী তিন জনের বাড়ি কৈলাসহরের হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায়। চার যুবকের কাছ থেকে যে বন্দুক গুলো পাওয়া গেছে সেগুলো পাখী মারার বন্দুক বলেও জানা গেছে। ধৃত চার যুবক একটি বাইকে করে তিলকপুর গ্রামে এসেছিলো। গ্রামবাসীরা চার যুবককে এতটাই মারধোর করেছে যে, চার যুবক গুরুতর জখম হয়ে বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ বাইকটিকেও বাজেয়াপ্ত করে কৈলাসহর থানা রেখেছে। এই ঘটনায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র আতংক বিরাজ করছে।

Releated Posts

পুর নিগম এলাকায় ৪ লক্ষ  বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা, বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যের দরিদ্র অংশের বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা…

ByByReshmi Debnath Aug 17, 2026

এসএমএ আক্রান্ত ছোট্ট মনশ্রীর চিকিৎসায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তার সুযোগ, বিপ্লব দেবকে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা এসএমএ-তে আক্রান্ত ছোট্ট মনশ্রী চৌধুরীর চিকিৎসা ও আর্থিক সহায়তার বিষয়ে কেন্দ্রীয়…

ByByReshmi Debnath Aug 17, 2026

প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটি নাগরিককে সুস্থ রাখা। সে জন্য প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের…

ByByReshmi Debnath Aug 17, 2026

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে বিপ্লব

আগরতলা, ১৭ আগস্ট: পশ্চিম ত্রিপুরার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয়…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top