News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমলপুর বাইপাসে হোটেলে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল সম্পূর্ণ হোটেল
Image

কমলপুর বাইপাসে হোটেলে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল সম্পূর্ণ হোটেল

কমলপুর, ২৪ নভেম্বর: বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল কমলপুর বাইপাস সড়কে অবস্থিত ধলাই হোটেল ও রেস্টুরেন্ট। রবিবার গভীর রাতে হোটেলের ভেতরের রান্নাঘরে আগুন লাগার ফলে আংশিক ক্ষয়ক্ষতি হয়, তবে অগ্নিনির্বাপক দপ্তরের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

হোটেল মালিকের বক্তব্য অনুযায়ী, রাতে প্রায় এগারোটা নাগাদ হোটেল বন্ধ করে তিনি বাড়ি ফেরেন। এরপর রাত বারোটার দিকে স্থানীয়দের কাছ থেকে হোটেলে আগুন লাগার খবর পান। দ্রুত তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন, রান্নাঘরে আগুন লেগে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়।

অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্নাঘরের ভেতরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান হোটেল মালিক। না হলে পুরো হোটেলটি ভস্মীভূত হয়ে যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছেন বহিরাজ্যের বিনিয়োগকারীরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুন: সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে বদ্ধপরিকর সরকার। তাদের আর্থ সামাজিক দিক দিয়ে…

ByByReshmi Debnath Jun 25, 2026

ইমার্জেন্সির কালো অধ্যায় সম্পর্কে আগামী প্রজন্ম ও যুবদের অবগত করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুন: জরুরি অবস্থার কালো দিন যাতে আর কোন সময় ফিরে না আসে সেই চেষ্টা করতে হবে।…

ByByReshmi Debnath Jun 25, 2026

ইন্ডিগো বিমানের ক্রুদের হাতে ত্রিপুরার কুইন আনারস, গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের প্রচারে অভিনব উদ্যোগ কৃষিমন্ত্রীর

আগরতলা, ২৫ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬-কে সামনে রেখে অভিনব প্রচারমূলক উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ২, ক্ষতিগ্রস্ত একাধিক ফ্ল্যাট, ঘটনাস্থল পরিদর্শনে মেয়র

আগরতলা, ২৫ জুন: ভরদুপুরে শহরের রামনগর এলাকায় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে একটি বহুতল ফ্ল্যাটবাড়ি। আকস্মিক ওই শব্দে…

ByByTaniya Chakraborty Jun 25, 2026
Scroll to Top