News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খুমুলুঙের ঘটনা কোনভাবেই বাঞ্ছনীয় নয়: মুখ্যমন্ত্রী
Image

খুমুলুঙের ঘটনা কোনভাবেই বাঞ্ছনীয় নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ নভেম্বর:
খুমুলুঙের ঘটনা কোনভাবেই বাঞ্ছনীয় নয়। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ
ও কেরালা যেখানে যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে সেখানে এ ধরনের হিংস্রতা এখনও রয়েছে। খুমলুঙের রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

তিনি আরো বলেন, সবারই অধিকার রয়েছে রাজনীতি করার। কিন্তু এ ধরনের হিংস্র রাজনীতি যেন কেউ না করে তারা আহ্বান জানান তিনি। দলীয় কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এবং মানুষের বাড়িঘরে ভাঙচুর করার রাজনীতি মানুষ কোনভাবেই গ্রহণ করেনা। ঘটনা সরজমিনে পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শরিক দলের সঙ্গে সংঘর্ষ ইস্যুতে তিনি বলেন, “এখনো সময় রয়েছে, যারাই বিপথে চলছে এটা ঠিক নয়। এ ধরনের রাজনীতি আমরা চাই না। আমি বিহারেও গেছি, এ ধরনের রাজনীতি কোথাও নেই”। তিনি বলেন, এ ধরনের জঙ্গলরাজ জনগণ মেনে নেবেন না। বিহারের মতো জায়গাতেও এ ধরনের রাজনীতি হয় না। জোরজবরদস্তি কেউ যদি কোন জায়গায় টিকে থাকতে চায় সেটি সম্ভব নয়।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top