News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলাঘরে গর্ভবতী কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ, থানায় বিচার দাবিতে মালিকের আর্তি
Image

মেলাঘরে গর্ভবতী কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ, থানায় বিচার দাবিতে মালিকের আর্তি

আগরতলা, ১৯ নভেম্বর: মেলাঘর থানায় এক হৃদয়বিদারক ঘটনার অভিযোগ জানালেন কুকুরের মালিক ঝুটন বিশ্বাস। গর্ভবতী সারমেয়টিকে কোলে নিয়ে থানায় পৌঁছে তিনি জানান, বাগমা কলোনী এলাকায় তাঁর পোষ্যটিকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে হত্যা করেছে কয়েকজন।

অভিযোগ অনুযায়ী, বিকাশ দাস, বিভাস দাস ও প্রিয়াঙ্কা সাহা মিলে কুকুরটিকে বিষ খাইয়ে মেরে ফেলে। ঘটনার পর ঝুটন বিশ্বাস তৎক্ষণাৎ মৃত সারমেয়টিকে নিয়ে থানায় এসে কঠোর আইনের আওতায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁর অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার এই তার বাড়ির কুকুরগুলোকে মেরে ফেলেছে প্রতিবেশীরা। স্থানীয়দের দাবি, এই ধরনের বর্বর ঘটনার পুনরাবৃত্তি রুখতে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।

Releated Posts

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026

অ্যাপভিত্তিক গাড়ি চালককে হেনস্তার অভিযোগে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, দুই অটোচালককে শোকজ, পুলিশের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অ্যাপভিত্তিক (উবার) গাড়ির চালককে হেনস্তা, গাড়ির চাবি ছিনিয়ে…

ByByReshmi Debnath Jul 27, 2026

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top