News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এনএইচ–৮ চার লেন প্রকল্পে গতি আনতে রাণীরবাজারে গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

এনএইচ–৮ চার লেন প্রকল্পে গতি আনতে রাণীরবাজারে গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ১৯ নভেম্বর: রাণীরবাজার অগ্নি নির্বাপক স্টেশন থেকে আগরতলার চন্দ্রপুর আন্তঃরাজ্য বাস টার্মিনাল পর্যন্ত বিদ্যমান আসাম–আগরতলা জাতীয় সড়ক (এনএইচ-৮)চার লেনে সম্প্রসারণ ও উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিতে আজ এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। রাণীরবাজার গীতাঞ্জলি হল ঘরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন ও সড়ক উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সভায় মূলত জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে জমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও বাধা নিয়ে আলোচনা হয়। স্থানীয় ব্যবসায়ী, দোকান মালিক এবং বসতবাড়ির মালিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মন্ত্রী। প্রকল্প বাস্তবায়নে যেসব জমি অধিগ্রহণ বা সমন্বয় প্রয়োজন, সেগুলির সমস্যার সমাধানে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টাই সবচেয়ে জরুরি—বলেন তিনি।

মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, চার লেন প্রকল্প রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। তাই দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করা সরকারের অগ্রাধিকার। আজকের বৈঠকে স্থানীয়দের মতামত ও উদ্বেগ সরাসরি শোনার ফলে সমস্যাগুলির সহজ ও কার্যকর সমাধান পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও আশা প্রকাশ করেন, জমি-সম্পর্কিত বাধাগুলি সমাধান হলে এনএইচ–৮ চার লেন সম্প্রসারণ কাজ আগামি দিনে আরও দ্রুত গতিতে এগোবে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top