News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহিজলা জেলায় মেগা গাঁজা বিরোধী অভিযান: ধ্বংস করা হলো প্রায় ১২ লক্ষ গাছ, বাজারমূল্য প্রায় ৫০ কোটি
Image

সিপাহিজলা জেলায় মেগা গাঁজা বিরোধী অভিযান: ধ্বংস করা হলো প্রায় ১২ লক্ষ গাছ, বাজারমূল্য প্রায় ৫০ কোটি

চড়িলাম, ১৮ নভেম্বর : সিপাহিজলা জেলাজুড়ে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে বৃহৎ আকারের ধ্বংস অভিযান পরিচালনা করল জেলা প্রশাসন ও পুলিশ। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই বিশেষ অভিযান চলে জেলার বিভিন্ন এলাকায়।

এই অভিযানে যুক্ত ছিল জেলা পুলিশ, ১ম ব্যাটালিয়ান টিএসআর, ৭ম ব্যাটেলিয়ন টিএসআর, ১১তম ব্যাটেলিয়ন টিএসআর, ১৪তম ব্যাটেলিয়ন টিএসআর, সিআরপি, উইমেন টিএসআর, জেলা সিভিল প্রশাসন এবং বনদপ্তর। পুরো অভিযানটির নেতৃত্ব দেন সেপাহিজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা।

বিশ্বস্ত সূত্রে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় সুতারমুড়া, চিত্তা রামবাড়ি, উক্যামুড়া, তুলামুড়া কমলনগর এবং ঘটিঘর এলাকায়। এসব অঞ্চল বিশ্রামগঞ্জ, বিশালগড়, কালামচৌরা, সোনামুড়া ও মেলাঘর থানার অধীনস্থ।

অভিযানের সময় প্রায় ১২ লক্ষ অর্ধ-পাকা গাঁজা গাছ ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। জেলাজুড়ে অবৈধ মাদক চাষ ও পাচার চক্রের বিরুদ্ধে এটি বড়সড় সাফল্য বলে দাবি করেছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রুখতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।

Releated Posts

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top