News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্ষন মামলায় অভিযুক্ত আসামিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন আদালত
Image

ধর্ষন মামলায় অভিযুক্ত আসামিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন আদালত

আগরতলা, ১৭ নভেম্বর : ধর্ষন মামলায় অভিযুক্ত আসামিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন আদালত। গত ১৫ নভেম্বর শনিবার খোয়াই এর পকসো আদালতের বিচারপতি এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পকসো ধারায় এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন। যা পক্সো আইনে এক বিরল ঘটনা।

এই ঘটনার বিবরণ দিয়ে সরকার পক্ষের আইনজীবী অজিত সরকার জানান খোয়াই রামচন্দ্রঘাট এলাকার ইন্দিরা কলোনির বাসিন্দা ২৬ বছরের যুবক সমীরণ কুড়ি নিজ গ্রামেরই এক নাবালিকা মেয়ের সাথে প্রেম করার অজুহাতে তার মতের বিরুদ্ধে গিয়ে গত ১৫ এবং ১৯শে জুলাই ২০১৯ সালে মেয়েটিকে দুই দুইবার ধর্ষণ করে।

সেই অভিযোগের ভিত্তিতে নাবালিকা মেয়ের পিতা বাতাপুড়া এলাকার বাসিন্দা হারাধন সরকার অভিযুক্ত সমীরণ কুরীর বিরুদ্ধে খোয়াই থানা ১৫ই জুলাই ২০১৯ শে একটি মামলা করেন । যার কেইস নং ছিল ৭৪/ ২০১৯। এই মামলার ধারাগুলি ছিল ৩৬৬(এ)৩৬৭/৬ অফ পক্সো এক্টে। এই মামলা হাতে পেয়ে তৎকালীন খোয়াই থানার তদন্তকারী অফিসার কমলামুড়া সিং তদন্ত নামেন এবং আসামি সমীরণ কুড়িকে গ্রেফতার করে আদালতে তুলেন। আদালতে তোলার পর শেষে ৬ মাস আদালতে মামলা চলতে থাকে।

এরপর তদন্তকারী অফিসার কমলা মুড়া সিং ৩১শে জানুয়ারি ২০২০ সালে আদালতে ওনার চার্জশিট পেশ করেন। এইভাবে দীর্ঘ ছয় বছর অতিক্রান্তের পর একের পর এক সাক্ষ্য গ্রহণ চলতে থাকে। তাতে ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল আদালতে। সেই সাক্ষীদের সাক্ষ্য দানের উপর নির্ভর করে স্পেশাল পক্সো আদালতের মাননীয় বিচারপতি ভেদ প্রতিম দেববর্মা নিশ্চিত হন অভিযুক্ত সমীরণ কুরি দোষী। শেষে গত ১৫ই নভেম্বর শনিবার ২০২৫ ইং তারিখে বিচারপতি সমিরন কুড়িকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে জেল হাজতে পাঠিয়ে দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরো ৫ মাসের জেলের নির্দেশ দেন বলে জানেন সরকারের পক্ষের আইনজীবী অজিত সরকার।

Releated Posts

সাব্রুমে প্রস্তাবিত আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্র পরিদর্শনে যৌথ প্রতিনিধি দল

আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরায় আয়ুষ স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে প্রস্তাবিত আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন…

ByByReshmi Debnath Jul 24, 2026

তিন বছর ধরে মরণফাঁদে ঝুলন্ত সেতু, ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন মধুবন ও আশপাশের গ্রামের মানুষ

সোনামুড়া, ২৪ জুলাই: প্রায় তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সোনামুড়া মধুবন এলাকার গোমতী নদীর উপর নির্মিত…

ByByReshmi Debnath Jul 24, 2026

কৈলাসহরে বিজেপি জেলা কমিটির সদস্যের দোকানে চুরি-ভাঙচুর, আতঙ্ক শহরজুড়ে

কৈলাসহর, ২৪ জুলাই: কৈলাসহর শহরের হকার্স কর্নার এলাকায় গভীর রাতে বিজেপির জেলা কমিটির সদস্য হিমাংশু দাসের দোকানে ব্যাপক…

ByByReshmi Debnath Jul 24, 2026

এসির তার চুরির অভিযোগে আটক চার

আগরতলা, ২৪ জুলাই: রাজধানীর সূর্য চৌমুহনী সংলগ্ন খোশবাগান এলাকায় বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে ছিলেন…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top