News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে তির জুয়ার মাস্টারমাইন্ড দুলাল শুক্ল দাস গ্রেপ্তার, নগদ ও নথি উদ্ধার
Image

খোয়াইয়ে তির জুয়ার মাস্টারমাইন্ড দুলাল শুক্ল দাস গ্রেপ্তার, নগদ ও নথি উদ্ধার

আগরতলা, ১৬ নভেম্বর;
খোয়াই শহরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে চলা তির জুয়ার মূল হোতাকে গ্রেপ্তার করতে সফল হল খোয়াই সুভাষ পার্ক ফাঁড়ির পুলিশ। রবিবার সকাল প্রায় ১১টার সময় বিশেষ অভিযানে ধরা পড়ে তির জুয়ার মাস্টারমাইন্ড দুলাল শুক্ল দাস।
অভিযানের সময় তার কাছ থেকে তির খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন, তির খেলার গুরুত্বপূর্ণ নথি এবং নগদ ১৪,৪০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই অর্থ ও নথি জুয়ার লেনদেন ও পরিচালনার সঙ্গে জড়িত।
সুভাষ পার্ক ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানান, শনিবার সজল তাতি নামে তির জুয়ার এক এজেন্টকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর মূল হোতা দুলাল শুক্ল দাসের নাম উঠে আসে। সেই তথ্যের ভিত্তিতে রবিবার তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি রঞ্জিত সরকার আরও জানান, তির জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এই চক্রের আরও সদস্যদের চিহ্নিত করার কাজ চলছে।

Releated Posts

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top