News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিববাড়ি পুকুর সংস্কার কাজে সরজমিনে মেয়র দীপক মজুমদার, মুখ্যমন্ত্রীর নির্দেশে জোরকদমে চলছে কাজ
Image

শিববাড়ি পুকুর সংস্কার কাজে সরজমিনে মেয়র দীপক মজুমদার, মুখ্যমন্ত্রীর নির্দেশে জোরকদমে চলছে কাজ

আগরতলা, ৪ নভেম্বর:
আগরতলা শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী জলাশয় শিববাড়ি পুকুর—এই পুকুরের সৌন্দর্যায়ন ও সংস্কার কাজ এখন জোরকদমে চলছে। মঙ্গলবার আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার নিজে উপস্থিত থেকে চলমান কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর, পুরনিগমের কমিশনার ডি. কে. চাকমা, প্রকৌশলী ও অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা।

পরিদর্শনকালে মেয়র বলেন, মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার বিশেষ উদ্যোগে ও নির্দেশে শিববাড়ি পুকুরের সংস্কার কাজ শুরু হয়েছে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পুকুরের চারপাশে নতুন ঘাট নির্মাণ, জল পরিশোধন ব্যবস্থা, সীমানা প্রাচীর, আলোকসজ্জা এবং হাঁটার পথ তৈরির পরিকল্পনা রয়েছে।

মেয়র দীপক মজুমদার বলেন, শিববাড়ি পুকুর শুধু একটি জলাশয় নয়, এটি এলাকার মানুষের আবেগ ও ঐতিহ্যের অংশ। বহু বছর ধরে এখানে সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। তাই জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণে পুরনিগম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

তিনি আরও জানান, যদি আবহাওয়া অনুকূলে থাকে, তবে আগামী তিন থেকে চার মাসের মধ্যে পুরো কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। কাজ সম্পন্ন হলে পুকুরটি শুধু সৌন্দর্যবর্ধনের দিক থেকে নয়, বরং পর্যটন ও বিনোদনের একটি আকর্ষণীয় কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিববাড়ি এলাকার পরিবেশ অনেক বেশি মনোরম হবে এবং নাগরিকরা আবারও এই ঐতিহ্যবাহী পুকুরটি পূজার কাজে ব্যবহার করতে পারবেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top