News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুর বনদুয়ার পাওয়ার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে গোটা এলাকা
Image

উদয়পুর বনদুয়ার পাওয়ার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে গোটা এলাকা

আগরতলা, ৪ নভেম্বর: উদয়পুর বনদুয়ার বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে আজ সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। সাথে সাথে দমকলবাহিনীকে খবর দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে মোট পাঁচটি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই ঘটনায় ঘিরে চরম আতঙ্ক তৈরি হয় উদয়পুরসহ আশপাশের এলাকায়।

জানা গেছে,বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে আচমকাই আগুন লেগে যায়। পাওয়ার হাউসের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয়রা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘ দেড় ঘন্টার চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও, ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার জানান, কিভাবে উদয়পুর বনদুয়ার বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই আগুনের ফলে উদয়পুরে জনগণের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top