News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুমে সিপিআইএম মিছিলে প্রশাসনিক বাধার অভিযোগ, জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি
Image

সাব্রুমে সিপিআইএম মিছিলে প্রশাসনিক বাধার অভিযোগ, জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

সাব্রুম, ৪ নভেম্বর: প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও সাব্রুমের সাতচাঁদ এলাকায় সিপিআইএম-এর মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় জিতেন্দ্র চৌধুরী।

জানা গেছে, আজ সাত দফা দাবিতে সাতচাঁদ ব্লকে সিপিআইএমের তরফ থেকে ডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিল করে ডেপুটেশনলর উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন সিপিআইএম-র নেতা কর্মীরা। প্রশাসনের তরফে লিখিত অনুমতি থাকলেও হঠাৎই মাঝরাস্তায় পুলিশের একাংশ মিছিল থামিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এতে ক্ষোভ প্রকাশ করে সিপিআইএম কর্মী-সমর্থকরা প্রতিরোধ গড়ে তোলেন এবং মিছিল এগিয়ে নিয়ে যান।

জিতেন্দ্র চৌধুরী ঘটনাস্থলেই প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন,গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে। প্রশাসন বিজেপির চাপে পড়ে বিরোধী দলের কণ্ঠ রোধ করতে চাইছে। গত সাত বছরে ত্রিপুরার আইনের শাসন বলতে কিছুই নেই।

অন্যদিকে, পুলিশের দাবি, নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে মিছিল থামানো হয়েছিল, কোনো পক্ষপাতমূলক আচরণ করা হয়নি।

ওই ঘটনার জেরে এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top