News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুমারঘাটে রেলের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি
Image

কুমারঘাটে রেলের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি

আগরতলা, ২৮ অক্টোবর : কুমারঘাট রেল স্টেশন এলাকায় ভয়াবহ রেল দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক ব্যক্তি। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১১টার সময় সুকান্তনগর এলাকার বাসিন্দা প্রীতেষ দাস রেললাইন পারাপার করছিলেন। সেই সময় হঠাৎই দ্রুতগতির একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা মারে।

দুর্ঘটনার ফলে প্রীতেষ দাসের এক হাত ও এক পা কেটে যায়। স্থানীয়রা তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতের স্ত্রী দীপালি দাস রাজ্য সরকারের কাছে স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

Releated Posts

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top