নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর:
রাজ্যের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র আইজিএম হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে আজ সকাল থেকে দেখা গেল চরম বিশৃঙ্খলার চিত্র। পাইপলাইন ফেটে পুরো ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ায় ডায়ালিসিস পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বাধ্য হয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে হঠাৎ করে পাইপলাইনে লিকেজ দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই জল ছড়িয়ে পড়ে পুরো ওয়ার্ডে। ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পরিষেবা বন্ধ রাখেন।
এর ফলে ডায়ালিসিস পরিষেবা বন্ধ হয়ে যায় কয়েক ঘণ্টার জন্য, বিপাকে পড়েন অসংখ্য রোগী ও তাদের পরিবারের সদস্যরা। সকাল থেকে অনেক রোগী হাসপাতালে এসে অপেক্ষা করতে থাকেন, কিন্তু ওয়ার্ড জলমগ্ন থাকায় চিকিৎসা শুরু করা যায়নি।
অপেক্ষমাণদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ রোগীও ছিলেন, যাদের নিয়মিত ডায়ালিসিসের প্রয়োজন। দীর্ঘ সময় ধরে পরিষেবা বন্ধ থাকায় তাদের স্বজনদের মধ্যে উৎকণ্ঠা ও ক্ষোভ দেখা দেয়। দীর্ঘক্ষণ এধরনের অব্যবস্থাপনায় হাসপাতাল কর্তৃপক্ষ- র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিজনেরা।

জলমগ্ন আইজিএম হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ড, ঘণ্টার পর ঘণ্টা বন্ধ পরিষেবা — চরম ভোগান্তিতে রোগীরা
Releated Posts
কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা
নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…
গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা
নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…
অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতির হুঁশিয়ারি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে…
নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ
আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…


















