News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের
Image

প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের

আগরতলা, ২৫ অক্টোবর : কালী প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বড়জলার বিধায়ক সুদীপ সরকার এবং স্থানীয় দলের নেতৃত্ববৃন্দ।

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় নরসিংগড়ে কালী প্রতিমা নিরঞ্জন করতে গিয়েছিলেন ওই এলাকার বাসিন্দা সাগর দাস (২৩)। কিন্তু পুকুরে নামতেই জলের গভীরতায় তলিয়ে যায় ওই যুবক। সাথে সাথে স্থানীয়রা এয়ারপোর্ট থানা ও দমকলবাহিনীকে খবর দিয়েছেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর উদ্ধারকারী দল সাগর দাসকে জলের নিচ থেকে তার দেহ উদ্ধার করতে সক্ষম হয়। আরও জানা গিয়েছে, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেই মায়ের সাথে ছবি তুলেছিল সে।

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top