News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেলাঘরের শান্তনুর ১৫ লক্ষ টাকার উৎস খুঁজতে গিয়ে উদ্ধার ফেন্সি, জালে আরও এক
Image

মেলাঘরের শান্তনুর ১৫ লক্ষ টাকার উৎস খুঁজতে গিয়ে উদ্ধার ফেন্সি, জালে আরও এক

আগরতলা, ২৫ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এক ব্যক্তির কাছ থেকে ১৫ লক্ষ টাকা উদ্ধার করেছে। ওই টাকার উৎস খুঁজতে গিয়ে প্রচুর পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে। ওসি অজিত দেববর্মার নেতৃত্বে পুলিশের একটি দল ওই রাতে সন্দেহজনক একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালায়।

জানা গিয়েছে, গতকাল তল্লাশির সময় গাড়ির সিটের নিচে লুকানো অবস্থায় তিনটি প্যাকেটে প্রচুর পরিমাণ টাকা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর ও সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা। তাঁদের উপস্থিতিতে সিসি ক্যামেরার সামনে মেশিন দিয়ে টাকাগুলো গণনা করা হয়।

আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার বেশিরভাগই ৫০০ টাকার নোট। মোট ১৫ লক্ষ টাকা পাওয়া যায় তিনটি প্যাকেটের মধ্যে। পুলিশ জানিয়েছে, এই বিপুল পরিমাণ টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি গাড়ির যাত্রী ও চালক।

ধৃতরা হলেন, মেলাঘর সুকান্তপল্লীর কাপড় ব্যবসায়ী শান্তনু সাহা এবং গাড়ির চালক মেলাঘর চন্ডিগড় এলাকার শাহিন মিয়া। তাঁরা মেলাঘর থেকে আগরতলার দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।
১৫ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্রামগঞ্জ ও আশপাশ এলাকায়। পুলিশ দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার উৎস অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top