News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একটি নিরীহ খচ্চরকে পালন করার নামে বর্বর নির্যাতনের অভিযোগ
Image

একটি নিরীহ খচ্চরকে পালন করার নামে বর্বর নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর:
নিরীহ একটি খচ্চরকে পালন করার নামে বর্বর নির্যাতনের অভিযোগ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য। অভিযোগ, রাজেশ ত্রিপুরা নামে এক ব্যক্তির বিরুদ্ধে—দীর্ঘদিন খাবার না দিয়ে রাস্তায় ফেলে রাখা হয় প্রাণীটিকে। খবর নিয়ে জানা যায় এই রাজেশ ত্রিপুরা একটি সংবাদ মাধ্যমের কর্ণধার হিসেবে নিজেকে জাহির করে থাকেন। একজন সংবাদমাধ্যমের কর্ণধার হয়ে একটি অবলা প্রাণীকে এইভাবে অবহেলা করে রাস্তায় ফেলে রাখা কতটুকু বাস্তব বা মানবিকতার মধ্যে পড়ে সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে। স্থানীয়রা এই অবলা প্রাণীটি করুণ অবস্থা দেখে আজ সকালে পশম নামে একটি এনজিও সংস্থাকে খবর দেয়। খবর পেয়ে পশু-অধিকার সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

তারা জানান, দুই দিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা ওই খচ্চরের অবস্থা ভয়াবহ—সম্ভবত খাদ্যের অভাবে প্লাস্টিক খেয়ে ফেলে এবং জটিল অবস্থা সৃষ্টি হয়েছে। সংগঠনের সদস্যরা প্রাথমিক চিকিৎসা শুরু করেন এবং লক্ষ্য করেন প্রাণীর শরীরে উপযুক্ত পুষ্টি ও যত্নের অভাব স্পষ্ট। পরে মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে—উল্টে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে।

এদিকে পশু-অধিকার সংস্থার সদস্যরা জানিয়েছেন, মালিককে খোঁজা না গেলে তারা আইনগত পদক্ষেপ নেবেন—প্রয়োজনে এফআইআর করা হবে। সংগঠনটি স্পষ্টভাবে অনুরোধ করেছে, যদি কেউ নিয়মমাফিক পালন করতে না পারেন তবে প্রাণীটি কাউকে দিয়ে দিতে, যাতে এধরনের অনাহার ও নির্যাতন থেকে রক্ষা পায়—এই অপ্রতিরোধ্য কষ্ট আর তারা সহ্য করতে চাইছেন না।স্থানীয়রা ক্ষুদ্ধ; প্রশ্ন উঠেছে—প্রাণীর কষ্টের প্রতি কেন এত অনাচার? প্রশাসনকে এখন দ্রুত হস্তক্ষেপ করে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলে দাবি উঠেছে এলাকায়।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top