News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার আক্রান্ত, থানায় মামলা দায়ের
Image

চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার আক্রান্ত, থানায় মামলা দায়ের

খোয়াই, ২৪ অক্টোবরঃ আবারও ডাক্তার আক্রান্তের ঘটনা ঘটলো চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বৃহস্পতিবার গভীর রাতে এক চিকিৎসকের উপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরণে জানা যায়, রাত প্রায় ১১টা ১৫ মিনিট নাগাদ এক শিশুকে চিকিৎসার জন্য চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। কর্তব্যরত ডাক্তার শিশুটির চিকিৎসা করছিলেন। সেই সময় শিশুর সঙ্গে আসা অমৃত মহাপাত্র নামে এক ব্যক্তি আকস্মিকভাবে চিকিৎসকের উপর আক্রমণ করার চেষ্টা করেন।
স্বাস্থ্য কেন্দ্রের উপস্থিত গ্রুপ–ডি কর্মীর তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ডাক্তারকে তিন-চারবার মারার চেষ্টা করেন, কিন্তু কর্মীর বাধায় তা ব্যর্থ হয়।
এই ঘটনার পর থেকে চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে আক্রান্ত ডাক্তার খোয়াই থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বলে সূত্রের খবর।
ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। স্বাস্থ্যকর্মী মহলে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Releated Posts

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির…

ByByReshmi Debnath Jun 10, 2026

শ্রীনগর স্কুলে নাবালিকা নির্যাতনের ঘটনায় সিপিআই(এম)-এর ডেপুটেশন, চাবি সরবরাহকারীর গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: শ্রীনগর উচ্চ মাধ্যমিক স্কুলে এক নাবালিকাকে ক্লাসরুমে দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

আনন্দনগরে অটো-বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার আনন্দনগর ফায়ার স্টেশনের সামনে মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী অটো এবং একটি…

ByByReshmi Debnath Jun 10, 2026

খোয়াইয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব পরিবার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ জুন: খোয়াই জেলার চাম্পাহাওর থানাধীন আশারামবাড়ি বিধানসভা এলাকার চামুবস্তিতে এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top