News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হারানো ৩০টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ
Image

হারানো ৩০টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ

আগরতলা, ২০ অক্টোবর: হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আগরতলার পশ্চিম থানার পুলিশ। সোমবার পশ্চিম থানায় আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, সহকারী পুলিশ সুপার ধ্রুবনাথ ও এসডিপিও দেবপ্রসাদ রায়ের উপস্থিতিতে মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার নমিত পাঠক জানান, হারানো মোবাইলগুলির তথ্য সাইবার ইনভেস্টিগেশন রিপোর্ট (সিআইআর)-এর মাধ্যমে নথিভুক্ত করা হয়েছিল। এরপর পুলিশি তদন্তের মাধ্যমে যেসব মোবাইল ফোন সনাক্ত করা সম্ভব হয়েছে, সেগুলোই প্রকৃত মালিকদের শনাক্ত করে ফেরত দেওয়া হয়।

এছাড়া পুলিশ সুপার নমিত পাঠক জানান, দীপাবলির উৎসব উপলক্ষে আগরতলা শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে সিসিটিভি-র মাধ্যমে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ টহলের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকেরা পশ্চিম থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

Releated Posts

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প ও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ সহজ…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top