News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৃৎশিল্পীর কাছ থেকে মাটির প্রদীপ ক্রয় করেন সাংসদ রাজীব
Image

মৃৎশিল্পীর কাছ থেকে মাটির প্রদীপ ক্রয় করেন সাংসদ রাজীব

আগরতলা, ২০ অক্টোবর: দীপাবলির পবিত্র মুহূর্তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘স্বদেশী গ্রহণ’ আহ্বানে সাড়া দিয়ে আজ খয়েরপুর বিধানসভার অন্তর্গত নন্দননগরে এক মৃৎশিল্পীর কাছ থেকে মাটির প্রদীপ সংগ্রহ করলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

স্থানীয় মৃৎশিল্পীদের তৈরি হাতে গড়া প্রদীপ কিনে তিনি জানান, প্রধানমন্ত্রী মোদীর ডাকে সাড়া দিয়ে আমরা যদি স্থানীয় শিল্প ও শিল্পীদের পাশে দাঁড়াই, তাহলে দেশীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প চর্চায় নতুন প্রাণ সঞ্চার হবে।

তিনি আরও বলেন, দীপাবলি আলোর উৎসব। এই আলো ছড়িয়ে পড়ুক আমাদের সকলের মনে, ঘরে ও সমাজে। আসুন, আমরা স্বদেশী পণ্যের প্রতি উৎসাহ দেখিয়ে দেশীয় শিল্পীদের পাশে দাঁড়াই এবং তাদের কাজকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার সংকল্প গ্রহণ করি।

রাজীব ভট্টাচার্য রাজ্যবাসীকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকলে যেন আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব উদযাপন করেন, সেই আহ্বান জানান।

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প ও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ সহজ…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top