News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএসএফ-এর বিশেষ অভিযানে ১১ বাংলাদেশি ও ১০ রোহিঙ্গা নাগরিক আটক
Image

বিএসএফ-এর বিশেষ অভিযানে ১১ বাংলাদেশি ও ১০ রোহিঙ্গা নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবরঃ
উৎসবের মরশুমে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। কঠোর নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জওয়ানরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোট ২১ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক এবং ১০ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে।

বিএসএফ সূত্রে জানা যায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ১১ জনকে আটক করে জেরা করা হলে জানা যায়, তারা বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশ করে দেশের অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করছিলেন।

অন্যদিকে, উত্তর ত্রিপুরা জেলার সীমান্তবর্তী এলাকায় বিএসএফ জওয়ানরা ১০ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে, যাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা দিল্লি ও জম্মু থেকে এসে বাংলাদেশে মৌলভীবাজারে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের মরশুমে বেআইনি অনুপ্রবেশ, মানব পাচার এবং সীমান্ত অপরাধ দমনে বাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্তবর্তী এলাকায় টহলদারি আরও জোরদার করা হয়েছে যাতে কোনোভাবেই অবৈধভাবে কেউ ভারত ভূখণ্ডে প্রবেশ করতে না পারে।
এই অভিযানের মাধ্যমে সীমান্তে বিএসএফ-এর তৎপরতা ও পেশাদারিত্ব আবারও প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে বাহিনী।
———–
আলোকোৎসবের আমেজে সেজে উঠেছে বিলোনিয়া — যোগমায়া কালিবাড়িতে শুরু তিনদিনব্যাপী মহামেলা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৯ অক্টোবরঃ
রাত পোহালেই দীপাবলি — অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে বিলোনিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যোগমায়া কালিবাড়ি প্রাঙ্গণ ইতিমধ্যেই সাজে সেজে উঠেছে নতুন রূপে। রঙ তুলির ছোঁয়ায় মন্দিরে লেগেছে উৎসবের আমেজ, আর মন্দির কমিটির সদস্যরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী দিবারাত্রি মহামেলা। রবিবার সন্ধ্যা সাতটায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মহামেলার আনুষ্ঠানিক সূচনা করেন বিলোনিয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ। উপস্থিত ছিলেন পুরপরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, সমাজসেবী সায়ন্তন দত্ত, গৌতম সরকার, এবং কালিবাড়ি কমিটির সভাপতি ডাঃ জগদীশ চন্দ্র নমঃ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
এই বছর পালিত হচ্ছে ২৫তম মহামেলা এবং ১৩৬তম কালিপূজা, যা ঘিরে শহরবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। ১৯, ২০ ও ২১ অক্টোবর দিবারাত্রি এই মহামেলায় সরকারি ও বেসরকারি স্তরে থাকবে বিভিন্ন প্রদর্শনী মণ্ডপ। মেলা প্রাঙ্গণের ‘বিজয় মঞ্চে’ প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও রাজ্যের খ্যাতনামা শিল্পীরা পরিবেশন করবেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মহামেলাকে কেন্দ্র করে মন্দির চত্বর আলোর রোশনাইয়ে ঝলমল করছে। ব্যবসায়ীরাও তাদের পসরা নিয়ে হাজির হয়েছেন— কেউ ব্যস্ত দোকান সাজাতে, কেউ বিক্রিতে। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য পার্শ্ববর্তী মডেল স্কুল প্রাঙ্গণে রাখা হয়েছে নানা ধরনের খেলার আয়োজন।
সব মিলিয়ে, আগামী তিনদিন ধরে বিলোনিয়া যোগমায়া কালিবাড়ি পরিণত হবে ধর্মীয় ভক্তি, সংস্কৃতি ও আনন্দের এক মিলনক্ষেত্রে।

—————–

Releated Posts

উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরার অগ্রগতি উল্লেখযোগ্য ও প্রশংসনীয়: নীতি আয়োগের সদস্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: সচিবালয়ের কনফারেন্স হলে আজ কেন্দ্রীয় নীতি আয়োগের সদস্যা ড. জুরাম আনিয়া’র সভাপতিত্বে রাজ্যের বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিরাপত্তার পাশাপাশি নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির উপর…

ByByReshmi Debnath Aug 20, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২০ আগস্ট (আইএএনএস): বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে…

ByBySandeep Biswas Aug 20, 2026

ত্রিপুরা মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: ৩০৫টি নতুন পদ সৃষ্টি, ১,১৭৭ জন নিয়োগে অনুমোদন

আগরতলা, ২০ আগস্ট: রাজ্যের বিভিন্ন দপ্তরে জনবল বৃদ্ধি এবং প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করতে বড়সড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top