News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গজারিয়ায় অটো চাপায় জনজাতি রমণীর মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
Image

গজারিয়ায় অটো চাপায় জনজাতি রমণীর মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

বিলোনিয়া, ১৭ অক্টোবর: শুক্রবার বিকেল আনুমানিক চারটায় মতাই থেকে ঋষ্যমুখ যাওয়ার পথে গজারিয়ার রাস্তার পাশে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। জানা যায়, টিআর০৮- এ – ৩৯২৬ নম্বরের ব্যাটারি চালিত অটো চলাচলের সময় পথের পাশে থাকা একজন জনজাতি রমণীকে ধাক্কা দেয়। ধাক্কায় রমণী রাস্তার পাশে থাকা একটি পুকুরে পড়ে যান।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। আহত অবস্থায় প্রথমে মতাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরবর্তীতে শান্তিরবাজার জেলা হাসপাতাল এবং তারপর আগরতলা জি বি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারী মহিলার নাম কৃষ্ণমালা ত্রিপুরা (৫৫)। তার স্বামীর নাম মোহন ত্রিপুরা এবং বাড়ি সোনাইবাড়ি।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ বর্তমানে ঘটনার তদন্তে নেমেছে এবং অটো চালককে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top