News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনামুড়া স্বর্ণপাচার কাণ্ডে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার আরো দুই
Image

সোনামুড়া স্বর্ণপাচার কাণ্ডে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার আরো দুই

আগরতলা, ১৬ অক্টোবর:
স্বর্ণপাচার সংক্রান্ত ঘটনায় যুবক খুনের মামলায় আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম মোঃ সোহাগ খন্দকার ওরফে সাগর, তার বাড়ি সোনামুড়া থানাধীন আড়ালিয়া উত্তরপাড়ায়, ও নবীর হোসেন, তার বাড়ি এনসিনগর ফকিরাদোলা। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসার তথ্যগুলির ও তদন্ত চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর এনসি নগর এলাকার মোহাম্মদ সুলেমান হোসেনকে স্বর্ণপাচার কাণ্ডে তার সহযোগীরা পিটিয়ে হত্যা করে। এই ঘটনার তদন্তি নেমে পুলিশ প্রথমে এক মহিলাকে আটক করেছিলেন। রুকসানা বেগমকে আটক করার পর থেকে অন্যান্যদের আটক করার জন্য বারবার পুলিশের উপর চাপ সৃষ্টি করছিল সুলেমান হোসেনের পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত পুলিশ আরো দুজনকে এই মামলায় গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top