News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের গৃহস্থের বাড়িতে চোরের হানা, আলমারি ভেঙ্গে নগদ অর্থ নিয়ে গেল চোর
Image

ফের গৃহস্থের বাড়িতে চোরের হানা, আলমারি ভেঙ্গে নগদ অর্থ নিয়ে গেল চোর

আগরতলা, ১৬ অক্টোবর:
ফের গৃহস্থের বাড়িতে হাত সাফ করল চোর। আলমারি ভেঙ্গে প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে আমতলী থানাধীন রানীরখামার ঝিলিকবাজার এলাকার অজয় ঋষি দাসের বাড়িতে চোরের দল হানা দেয়। গতকাল সন্ধ্যার পর থেকে তাদের বাড়িতে কেউই ছিলেন না, তারা নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ সকালে বাড়িতে এসে দেখতে পান রান্নাঘরের দরজা ভাঙ্গা। সেদিকে চোরের দল প্রবেশ করে ঘরের ভেতরে আলমারিতে থাকা নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এসে ঘটনার তদন্ত করে গেছেন বলে জানিয়েছেন বাড়ির মালিক। এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় ঘটে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে এনডিডিবি চেয়ারম্যানেরবৈঠক, ত্রিপুরার দুগ্ধ শিল্পের উন্নয়নে গুরুত্ব

আগরতলা, ২৩ জুন : ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর চেয়ারম্যান ড. মীনেশ শাহ মঙ্গলবার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

কাঠালতলী খুনকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার, অভিযুক্তের বাড়িতে গণরোষ ও ভাঙচুর

আগরতলা, ২৩ জুন: আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর সমীর দাস খুনকাণ্ডের মূল অভিযুক্ত স্বপন সূত্রধরকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Jun 23, 2026

অম্বুবাচী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ভক্তদের ঢল, সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

আগরতলা, ২৩ জুন : অম্বুবাচী উপলক্ষে আজ রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা কাঠালতলী এলাকায়

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বিবাহিত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top