News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলি মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে, আজ পরিদর্শনে গেলেন জেলা পুলিশ সুপার
Image

মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলি মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে, আজ পরিদর্শনে গেলেন জেলা পুলিশ সুপার

আগরতলা, ১৬ অক্টোবর:
আগামী ২০ অক্টোবর থেকে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে শুরু হবে দীপাবলি মেলা। মেলাকে কেন্দ্র করে প্রতিবছর দর্শনার্থীদের ঢল লক্ষ্য করা যায় মাতাবাড়ি চত্বরে। এবছরও তার ব্যতিক্রম হবেনা। তাই ইতিমধ্যেই তিনদিন ব্যাপী এই মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ মেলা প্রাঙ্গণের নিরাপত্তা সহ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে মন্দির চত্বর পরিদর্শন করেন গোমতী জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে।

পরিদর্শন শেষে তিনি জানান, ২০, ২১ এবং ২২ অক্টোবর তিন দিনব্যাপী প্রতিবছরের মতো এবারও মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে দীপাবলি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাকে কেন্দ্র করে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পুলিশ সুপার জানান, আড়াই হাজারেরও বেশি আরক্ষা কর্মীদের মেলার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নিয়োগ করা হবে। তার মধ্যে রাজ্য পুলিশ ছাড়াও থাকবেন টিএসআর ও সিআরপিএফ জওয়ানরা। এছাড়াও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, ৩৭টি সিসিটিভি ক্যামেরা, ২৮ টি ড্রপ গেট, পুলিশ সহায়তা কেন্দ্র ৮ টি এবং ১০টি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও পুলিশ সুপার জানিয়েছেন, দীপাবলীর মেলা এবং পুজোকে কেন্দ্র করে মাতাবাড়ি চত্বরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রাত্রিকালীন পেট্রোলিং এর ব্যবস্থাও করা হয়েছে। আশপাশ এলাকায় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সজাগ দৃষ্টিতে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top