News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুটি চুরির ঘটনার তদন্তে নেমে দুই চোরকে আটক করল পুলিশ

দুটি চুরির ঘটনার তদন্তে নেমে দুই চোরকে আটক করল পুলিশ

আগরতলা, ১৪ অক্টোবর:
গত দুদিন আগে বিজয় সংঘ পুকুরপাড় সংলগ্ন পার্থ লস্করের বাড়িতে ও গতকাল রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। দুটি চুরির অভিযোগ লিপিবদ্ধ হওয়ার পরে তদন্তে নেমে দুজন চোরকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ।।

এ বিষয়ে থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, গত দুদিন আগে পার্থ লস্করের বাড়িতে চোর হানা দিয়েছিল। তেমন কিছু চুরি না হলেও উনার ঘর থেকে উনার মানিব্যাগ চুরি হয়। এছাড়াও গতকাল রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনা সংঘটিত হয়েছিল। সেখানে বিদ্যালয়ে থাকা নগদ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ জানানো হয়েছিল। এই দুটি ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে রাজীব কর্মকার নামে এক যুবককে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দীপঙ্কর বসাক নামে অপর যুবককে এই চুরি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তারা দুজনেই ওই দুটি চুরি কাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছিল পুলিশ আধিকারিক। তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top