News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামী থানার অভিযানে ৫৮০ কেজি গাঁজা বাজেয়াপ্ত, বিলাসবহুল গাড়ি সহ আটক ১
Image

মুঙ্গিয়াকামী থানার অভিযানে ৫৮০ কেজি গাঁজা বাজেয়াপ্ত, বিলাসবহুল গাড়ি সহ আটক ১

তেলিয়ামুড়া, ১৪ অক্টোবর:
গাঁজা পাচার রুখতে ফের বড় সাফল্য অর্জন করল তেলিয়ামুড়া মহকুমা পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুঙ্গিয়াকামী থানার অফিসার-ইন-চার্জ সনেশ দেববর্মার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একাধিক জায়গায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র তেলিয়ামুড়া মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে চামপ্লাইবাড়ি ও উত্তর মহারানী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মোট ৫৮০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে দুইটি বিলাসবহুল গাড়ি এবং এক পাচারকারীকে আটক করে পুলিশ।

চামপ্লাইবাড়ি এলাকায় একটি গাড়ি থেকে ২১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই গাড়িতে ছিল টেলিকম ডিউটি এবং প্রেস লেখা স্টিকার, পাশাপাশি ২–৩টি ভুয়া নম্বর প্লেট। তদন্তে জানা যায়, গাড়িটির আসল নম্বর টিআর ০১_এ _০৮৫২। প্রশাসনের চোখ ফাঁকি দিতে পাচারকারীরা সরকারি পরিচয়ের ছদ্মবেশে গাঁজা পরিবহনের চেষ্টা করছিল বলে অনুমান করছে পুলিশ।

অন্যদিকে, উত্তর মহারানী এলাকায় ৩৬১ কেজি গাঁজা সহ সনজিৎ সরকার নামে এক গাড়িচালককে আটক করা হয়। উক্ত গাড়িটি একটি বিলাসবহুল এসইউভি, যার নম্বর টিআর০১- সি – ০৪৮১।
ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ এবং ডি.সি.এম সূরজিৎ দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে গোটা অভিযানের তদারকি করেন।
মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ জানান, এই অভিযান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ। তিনি আরও বলেন, বাজেয়াপ্ত গাঁজাগুলো ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে পাচারের পরিকল্পনা ছিল। পুরো চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এই সফল অভিযানের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও সক্রিয় ভূমিকা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে প্রশংসিত হয়েছে।

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top