News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতা শোভাযাত্রা
Image

আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতা শোভাযাত্রা

আগরতলা, ১৩ অক্টোবর:
“আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস–২০২৫” উপলক্ষে আগরতলা পশ্চিম জেলার উদ্যোগে এক সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ সকালে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার, পশ্চিম জেলার সহকারী জেলা শাসক অরূপ দেব, বিভিন্ন দপ্তরের আধিকারিক, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

জেলাশাসক ডঃ বিশাল কুমার জানান, দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলার জন্যই এই বিশেষ দিবস পালন করা হয়। যারা দুর্যোগপ্রবণ এলাকায় বাস করেন, তাঁদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। নিজেদের এবং নিজেদের সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও জ্ঞান থাকা দরকার।

তিনি আরও বলেন, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে যাতে জনগণ আগাম সতর্ক থাকতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো যায়।
উল্লেখ্য, প্রতিবছর ১৩ই অক্টোবর সারা বিশ্বে পালিত হয় “আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস”, যার মূল লক্ষ্য হলো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের প্রভাব কমাতে নাগরিকদের মধ্যে সচেতনতা গড়ে তোলা।

Releated Posts

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top