News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতে ১২ দিন ধরে বিকল জলের মেশিন, পানীয় জলের সংকটে গ্রামবাসী
Image

চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতে ১২ দিন ধরে বিকল জলের মেশিন, পানীয় জলের সংকটে গ্রামবাসী

আগরতলা, ৯ অক্টোবর:
চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১২ দিন ধরে বিকল রয়েছে পানীয় জলের মেশিন। ফলে মারাত্মক পানীয় জলের সংকটে পড়েছেন স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে মেশিন অকেজো থাকলেও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বা ডি.ডব্লিউ.এস. দপ্তর কোনও রকম পদক্ষেপ নেয়নি।

গ্রামবাসীদের বক্তব্য, এই জলের মেশিনই ছিল এলাকার একমাত্র পানীয় জলের নির্ভরযোগ্য উৎস। মেশিন বিকল হওয়ায় প্রতিদিন জলের জন্য দূর-দূরান্ত থেকে গাড়ি করে জল আনতে হচ্ছে। সেই জলের জন্যও লাইন পড়ছে লম্বা, সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি।

স্থানীয়রা জানিয়েছেন, বহুবার গ্রাম পঞ্চায়েত প্রধান ও সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে।
গ্রামবাসীদের দাবি, অবিলম্বে বিকল জলের মেশিনটি মেরামত করে স্বাভাবিক জল সরবরাহ চালু করা হোক।

Releated Posts

উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরার অগ্রগতি উল্লেখযোগ্য ও প্রশংসনীয়: নীতি আয়োগের সদস্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: সচিবালয়ের কনফারেন্স হলে আজ কেন্দ্রীয় নীতি আয়োগের সদস্যা ড. জুরাম আনিয়া’র সভাপতিত্বে রাজ্যের বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিরাপত্তার পাশাপাশি নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির উপর…

ByByReshmi Debnath Aug 20, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২০ আগস্ট (আইএএনএস): বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে…

ByBySandeep Biswas Aug 20, 2026

ত্রিপুরা মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: ৩০৫টি নতুন পদ সৃষ্টি, ১,১৭৭ জন নিয়োগে অনুমোদন

আগরতলা, ২০ আগস্ট: রাজ্যের বিভিন্ন দপ্তরে জনবল বৃদ্ধি এবং প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করতে বড়সড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top