News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার ফি ছয়টি ক্যাটাগরিতে বৃদ্ধি, আগামীকাল থেকে কার্যকর
Image

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার ফি ছয়টি ক্যাটাগরিতে বৃদ্ধি, আগামীকাল থেকে কার্যকর

আগরতলা, ৯ অক্টোবর : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফি ছয়টি ক্যাটাগরিতে বাড়ানো হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয়গণ চৌধুরী। তিনি জানান, আগামীকাল থেকে নতুন ফি কাঠামো কার্যকর হবে।

ডঃ চৌধুরী বলেন, এতদিন মাধ্যমিক স্তরে পাঁচটি বিষয়ে পরীক্ষার ফি ছিল ১৩০ টাকা এবং ভোকেশনাল ফি ৭৫ টাকা, মোট ২০৫ টাকা। নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি বেড়ে হয়েছে ৩০০ টাকা এবং ভোকেশনাল ফি অপরিবর্তিত রেখে মোট ফি দাঁড়িয়েছে ৩৭৫ টাকা।

উচ্চমাধ্যমিক স্তরে পূর্বে পরীক্ষার ফি ছিল ১৬০ টাকা এবং প্র্যাকটিক্যাল ফি ৭৫ টাকা, মোট ২৩৫ টাকা। এখন পরীক্ষার ফি বাড়িয়ে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, প্রতিটি প্র্যাকটিক্যাল বিষয়ে ৭৫ টাকা করে ফি দিতে হবে।

রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে রেজিস্ট্রেশন ফি ১১০ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পর্ষদ সভাপতি জানান, ছয়টি ক্যাটাগরিতে এই ফি বৃদ্ধি করা হয়েছে। সেগুলো হল আবেদনপত্র ফি, রেজিস্ট্রেশন ফি, প্র্যাকটিক্যাল ফি, সেন্টার ফি, রিভিউ ফি এবং পরীক্ষার ফি।

তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ফি বাড়ানো হয়েছে।
আগামী ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

পর্ষদ সূত্রে আরও জানা গেছে, আগামী ১৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে। আর ৬ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে পরীক্ষার ফর্ম বিতরণ। পর্ষদ সচিব দুলাল দে জানান, অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার ফি ক্যাটাগরি অনেকটাই কম।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top