News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের
Image

অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের

আগরতলা, ৯ অক্টোবর: আবারও ফিরে এসেছে গাঁজা চাষের মরশুম। প্রতি বছরের মতো এই বছরও ত্রিপুরা রাজ্যের কিছু বনাঞ্চল এলাকায় গোপনে গাঁজা চাষ শুরু হয়েছে। প্রশাসনের কড়া নজরদারি থাকা সত্ত্বেও গাঁজা চাষিরা বিভিন্ন বনভূমি ধ্বংস করে অবৈধভাবে চারা রোপণ করছে।

বিশেষ করে সিপাহীজলা জেলার কমলাসাগর বিধানসভা কেন্দ্র ও তার অন্তর্গত বিশালগড় ও মধুপুর থানার আওতাধীন বিভিন্ন গ্রামে — যেমন পূর্ব চাম্পামুরা, দেবীপুর ফার্ম, কোনাবন, হরিয়াদোলা, সীতাখলা — গাঁজা বাগান গড়ে উঠেছে বলে জানা গেছে। এই এলাকাগুলিতে গোপনে গাঁজা চাষ করে কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা পরিচালিত হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর।

২০২৪ সালে মধুপুর থানার কিছু পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তারা স্থানীয় শাসকদলীয় নেতাদের সাথে হাত মিলিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাঁজা বাগান ধ্বংস না করে ফিরে আসে। যদিও সেই সময়ে ডিআইজি (সাউথ রেঞ্জ) মনচাক ইপ্পা গোপনে খবর পেয়ে মধুপুর থানাকে নির্দেশ দেন গাঁজা বাগান ধ্বংস করতে। থানার পক্ষ থেকে জানানো হয়েছিল বাগান ধ্বংস করা হয়েছে, কিন্তু পরে ফের গোপন সূত্রে জানা যায় — মূল গাঁজা ক্ষেতগুলি অক্ষত অবস্থায় রয়ে গেছে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top