News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভুয়ো দুর্ঘটনার ফোনে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের হয়রানি
Image

ভুয়ো দুর্ঘটনার ফোনে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের হয়রানি

বিশালগড়, ৯ অক্টোবর:
বৃহস্পতিবার সকালে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে এক রহস্যজনক ফোন আসে। ফোনে জানানো হয়, ২ নম্বর গেট এলাকায় একটি অটো ও মোটরবাইকের মধ্যে সংঘর্ষ ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে তৎক্ষণাৎ অগ্নিনির্বাপক দপ্তরের জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান।
তবে সেখানে গিয়ে তাঁরা দেখেন, কোনো দুর্ঘটনার চিহ্নই নেই। আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঐ এলাকায় এমন কোনো দুর্ঘটনা ঘটেনি। ফলে স্পষ্ট হয়ে যায় যে, এটি ছিল একটি ভুয়ো ফোনকল, যার মাধ্যমে দপ্তরের কর্মীদের হয়রানি করা হয়েছে।
এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের লিডিং ফায়ারম্যান রঞ্জিত চন্দ্র দাস বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই, কিন্তু সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। এই ধরনের ভুয়ো কল আমাদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে।”
অগ্নিনির্বাপক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top