News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালীপূজার সাজসজ্জার মাঝে অঘটন, প্যান্ডেল থেকে পড়ে আহত শ্রমিক
Image

কালীপূজার সাজসজ্জার মাঝে অঘটন, প্যান্ডেল থেকে পড়ে আহত শ্রমিক

ধর্মনগর, ৯ অক্টোবর:
ধর্মনগর শ্মশান কালীবাড়ি রোডের ঐতিহ্যবাহী নবরূপ সংঘের কালীপূজার প্রস্তুতির মাঝে ঘটে গেল এক অঘটন। বৃহস্পতিবার বিকেলে প্যান্ডেল তৈরির সময় তেরপাল বাঁধার কাজ করতে গিয়ে এক শ্রমিক পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন।

আহত শ্রমিকের নাম সত্যজিৎ গিরি, বাড়ি ধর্মনগরের লালছড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, কাজ চলাকালীন ভারসাম্য হারিয়ে তিনি মাচা থেকে নিচে পড়ে যান। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

ঘটনায় এলাকায় কিছুটা উদ্বেগ ছড়ালেও পূজা উদ্যোক্তারা জানিয়েছেন, আহত শ্রমিকের চিকিৎসার পূর্ণ দায়িত্ব সংগঠনের পক্ষ থেকেই নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরও প্রস্তুতির কাজ পুনরায় শুরু হয়েছে এবং পুজোর সকল আয়োজক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top