News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘিলাতলী-তেলিয়ামুড়া সড়কের বেহাল দশা নিয়ে ফুঁসে উঠল জনতা, পথ অবরোধে বিক্ষোভ
Image

ঘিলাতলী-তেলিয়ামুড়া সড়কের বেহাল দশা নিয়ে ফুঁসে উঠল জনতা, পথ অবরোধে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ অক্টোবর:
দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সংস্কারের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও ফল না পেয়ে অবশেষে রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েতের রামবাবু পাড়ার বাসিন্দারা। বুধবার সকাল নাগাদ ঘিলাতলী–তেলিয়ামুড়া সড়কে স্থানীয়দের উদ্যোগে পথ অবরোধের সূচনা হয়। মুহূর্তের মধ্যেই সেখানে ব্যাপক যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।

অবরোধকারীদের অভিযোগ, এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষার সময় কাদা, আর শুকনো দিনে ধুলোর ঝড়ে সাধারণ মানুষের জীবন নাজেহাল। স্কুল পড়ুয়া, রোগী, অফিসগামী মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও এই দুরবস্থার কারণে ভোগান্তিতে পড়ছেন। বারবার আবেদন সত্ত্বেও প্রশাসন বা জনপ্রতিনিধিদের তরফে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা।

অবরোধের জেরে জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের প্রতিনিধিরা ও পুলিশ বাহিনী। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন প্রত্যাহার করেন।

তবে স্থানীয়দের হুঁশিয়ারি—এই আশ্বাস যেন শুধুমাত্র মুখের কথায় সীমাবদ্ধ না থাকে। দ্রুত কাজ শুরু না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষদের দাবি, উন্নয়নের স্বার্থে এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার এখন সময়ের দাবি। প্রশাসন প্রতিশ্রুতি রাখবে বলেই তাঁদের আশা।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top