News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরানিয়ায় জলে ডুবে ২২ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
Image

জিরানিয়ায় জলে ডুবে ২২ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর:
বাড়িতে জমানো জলে ডুবে এক ২২ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জিরানিয়া থানাধীন বিশ্রামবাড়ি এলাকায়। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই পরিবারের ঘরের পেছনে ছিল জমানো জল। প্রতিদিনের মতো শিশুর মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় সবার অগোচরে শিশুটি খেলার ছলে পেছনের দিকের জমানো জলের পাশে চলে যায় এবং অসাবধানতাবশত তাতে পড়ে যায়।
ঘটনাটি টের পেতেই পরিবারের সদস্যরা তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে রেফার করেন। তবে দুর্ভাগ্যবশত জিবি হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই হৃদয়বিদারক ঘটনায় শিশুটির বাবা-মা ভেঙে পড়েছেন কান্নায়।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top