News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৫ বছর ধরে জরাজীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত, চরম ভোগান্তির শিকার

২৫ বছর ধরে জরাজীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত, চরম ভোগান্তির শিকার

আগরতলা, ৭ অক্টোবর: খোয়াই জেলার গৌরনগর এলাকায় প্রায় ২৫ বছর ধরে একটিমাত্র জরাজীর্ণ রাস্তা দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। বর্ষাকালে এই রাস্তা কাদায় পরিণত হয়, আর শুকনো মৌসুমে ধুলোর ঝড়ে হাঁটা-চলা কষ্টকর হয়ে পড়ে। ওই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলপড়ুয়া শিশু, কৃষক, চাকরিজীবী ও অসুস্থ মানুষজন এই রাস্তায় চলতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্সও ঠিকভাবে চলাচল করতে পারে না।

স্থানীয় এক বাসিন্দা বলেন, এমন রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের জন্য আবেদন করা হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসীরা অভিযোগ করেন, প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও নির্বাচনের পর কেউ খোঁজ নেয় না। বিভিন্ন সময়ে স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদে লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top