News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ: বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের এখতিয়ার, হস্তক্ষেপ নয়
Image

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ: বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের এখতিয়ার, হস্তক্ষেপ নয়

নয়াদিল্লি, ৭ অক্টোবর: বিহারসহ পাঁচ রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কের মধ্যে, দেশের সর্বোচ্চ আদালত মঙ্গলবার জানিয়েছে—এই সংশোধন প্রক্রিয়া পরিচালনা করা পুরোপুরি নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত। আদালত স্পষ্ট ভাষায় জানায়, কমিশনকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া মানেই হবে হস্তক্ষেপ।

সুপ্রিম কোর্টের বিচারপতি সুর্য কান্ত ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ মন্তব্য করে বলেন,”আপনারা কেন আমাদের সব কাজ নিজেরা করতে বলছেন? এসআইআর পরিচালনা করা নির্বাচন কমিশনের একচেটিয়া এখতিয়ার। আমরা যদি হস্তক্ষেপ করি, সেটি কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল হবে।”

আদালত এই মন্তব্য করে যখন নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়, তারা বিহার ছাড়াও বাকি পাঁচ রাজ্যে কখন এসআইআর পরিচালনা করবে। এছাড়া আদালত কমিশনকে ৩.৬৬ লাখ ভোটার নাম কর্তনের ও ২১ লাখ নতুন নাম অন্তর্ভুক্তির তথ্য-উপাত্ত প্রস্তুত করতে বলেছে, যা খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ঘটেছে।

কংগ্রেস নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে দাবি করেন,
“যাদের নাম ভোটার তালিকা থেকে কাটা হয়েছে, তাদের একটিকেও কোনো নোটিশ দেওয়া হয়নি। কোনো কারণ জানানো হয়নি। আপিল করার সুযোগ থাকলেও, তথ্য না থাকায় আপিলের প্রশ্নই ওঠে না।”

আরও একটি মামলাকারী সংস্থা, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, “৪৭ লক্ষ ভোটারের নাম সরানো হয়েছে। এসআইআর প্রক্রিয়া সমস্যা সমাধান তো করেনি, বরং সমস্যা আরও বাড়িয়েছে।”

তিনি আরও বলেন, “কমিশনের স্বচ্ছতার অভাব প্রকট। প্রায় ৬৫ লক্ষ নাম কাটা হলেও তা আদালতের নির্দেশ ছাড়া প্রকাশ পায়নি। কমিশন নির্দেশিকা অনুযায়ী ওয়েবসাইটে এই তথ্য আপলোড করেনি।”

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ২০০৩ ও ২০১৬ সালে জারি করা নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়েছিল কীভাবে ভুয়া ভোটার অপসারণ করতে হবে এবং কীভাবে এসআইআর পরিচালিত হবে। তবে সাম্প্রতিক অভিযানে সেই নির্দেশিকা যথাযথভাবে মানা হয়েছে কি না, তা নিয়েই উঠেছে প্রশ্ন।

সুপ্রিম কোর্ট আগামী শুনানিতে এ বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশনের কাছ থেকে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top