News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিয়ের আড়াই মাসের মধ্যেই নববধূর রহস্যজনক মৃত্যু, ঘটনার তদন্তের দাবিতে থানায় ডেপুটেশন বাম নেত্রীদের
Image

বিয়ের আড়াই মাসের মধ্যেই নববধূর রহস্যজনক মৃত্যু, ঘটনার তদন্তের দাবিতে থানায় ডেপুটেশন বাম নেত্রীদের

আগরতলা, ৩ অক্টোবর: নবমীর সকালে ধলেশ্বর ১৭ নম্বর রোডের একটি বাড়ি থেকে উদ্ধার হলো এক তরুণী বধূর দেহ। মৃতার নাম সুজাতা কর্মকার (৩৯)। স্বামীর নাম হিমাদ্রী শেখর রায়। জানা গিয়েছে, দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে।

সুজাতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিয়ের দুদিন পরেই জানা যায় হিমাদ্রী শেখর রায় পুরুষত্বহীন। সেই ঘটনার পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। অভিযোগ, সেই অশান্তির জেরেই স্বামী হিমাদ্রী শেখর রায় ও তার মা মিলে সুজাতাকে খুন করেছে এবং ঘটনাটিকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা চলছে।

মৃতার পরিবারের দাবি, বিয়ের সময় নগদ পাঁচ লাখ টাকা, প্রচুর স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সেসব স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ সবই হিমাদ্রী নিজের দখলে নিয়েছে।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে আজ পূর্ব মহিলা থানায় ডেপুটেশন দেন বাম মহিলা সংগঠনের নেত্রীরা। তাদের অভিযোগ, রাজ্যে নারীরা সর্বত্র নির্যাতনের শিকার হচ্ছেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। দোষীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ ভুক্তভোগী পরিবার বিচার পাচ্ছে না। দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিদ্যুৎ মাশুল ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে দ্বিধাদ্বন্দ্বে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং সরকারের ঘোষিত ভর্তুকি নিয়ে রাজ্য সরকারের অবস্থানকে প্রশ্নের মুখে দাঁড় করালেন…

ByByReshmi Debnath Aug 22, 2026

বাইখোড়া বাজারে ভিলেজ চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান ও মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াংকে দুই যুবক মারধর…

ByByReshmi Debnath Aug 22, 2026

আধিকারিকদের স্বচ্ছতা, সততার মধ্য দিয়ে কাজ করে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরী করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: জ্ঞান, নিষ্ঠা, স্বচ্ছতা ও দক্ষতাই উন্নতির মূল চাবিকাঠি। ভালো কাজের উপরই মানুষের পরিচয় বহণ…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিদ্যুৎ মাশুলের বাড়তি বোঝা গ্রাহকদের উপর চাপতে দেবে না সরকার, সাংবাদিক সম্মেলনে দাবি বিজেপির

আগরতলা, ২১ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্যে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে রাজ্য সরকার উদ্যোগী…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top