News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত কোনও অপমান মেনে নেবে না’: মোদিকে প্রশংসায় ভাসালেন পুতিন, বললেন ‘সন্তুলিত ও প্রজ্ঞাবান নেতা’
Image

ভারত কোনও অপমান মেনে নেবে না’: মোদিকে প্রশংসায় ভাসালেন পুতিন, বললেন ‘সন্তুলিত ও প্রজ্ঞাবান নেতা’

মস্কো, ৩ অক্টোবর: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে তাঁকে ‘সন্তুলিত ও প্রজ্ঞাবান নেতা’ বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে ভারত-রাশিয়া সম্পর্কের মজবুত ভিত্তি ও রুশ তেলের উপর ভারতের নির্ভরতা নিয়ে পশ্চিমাদের চাপকে খারিজ করে দেন তিনি।

রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত ‘ভালদাই ডিসকাশন ক্লাব’-এ বক্তব্য রাখতে গিয়ে পুতিন স্পষ্ট ভাষায় বলেন, “ভারতের সঙ্গে আমাদের এক ভিন্ন সম্পর্ক। মোদি আমার বন্ধু, তিনি একজন প্রজ্ঞাবান, সন্তুলিত ও জাতীয় স্বার্থে অটল নেতা।”

পশ্চিমা দেশগুলোর বিশেষ করে আমেরিকার চাপ সত্ত্বেও ভারত রাশিয়ান তেল আমদানি বন্ধ না করায় মোদীর অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে পুতিন বলেন, “এখানে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। ভারতের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অর্থনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করে নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “ভারত যদি আমাদের জ্বালানির আমদানি বন্ধ করে, তবে তাদের ক্ষতি হবে। অনুমান করা হচ্ছে এই ক্ষতির পরিমাণ প্রায় ৯ থেকে ১০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। অন্যদিকে, যদি তারা আমদানি জারি রাখে, তাহলে নিষেধাজ্ঞার ঝুঁকি থাকবে। দুই ক্ষেত্রেই ক্ষতির সম্ভাবনা সমান। তাহলে কেন তারা এমন সিদ্ধান্ত নেবে, যা রাজনৈতিক দিক থেকে তাদের দেশের ভিতরেও ব্যয়বহুল হয়ে উঠবে?”

ভারতের আত্মমর্যাদা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে পুতিন বলেন, “আমি জানি, ভারতের জনগণ তাদের রাজনৈতিক নেতৃত্বের প্রতিটি সিদ্ধান্ত সতর্কভাবে দেখে, এবং তারা কখনও কাউকে সামনে অপমান মেনে নেবে না। মোদিও এমন কিছু করবেন না, যা দেশের মর্যাদায় আঘাত হানে।”

এই মন্তব্য এমন সময়ে এল, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারত ও চীনকে ইউক্রেন যুদ্ধের আর্থিক সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য।

এর পরেই আমেরিকা আগস্ট মাসে ভারতের পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসায়, যার ফলে মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে।

পুতিন আরও বলেন, “ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই গড়ে উঠেছে। ভারত এই ইতিহাসকে মনে রাখে, সম্মান করে এবং আমরাও তার কদর করি। আমাদের মধ্যে কখনও কোনও রাষ্ট্রীয় দ্বন্দ্ব বা উত্তেজনা ছিল না।”

ভারত-রাশিয়া বাণিজ্যে ভারসাম্যহীনতা প্রসঙ্গেও মন্তব্য করেন পুতিন। তিনি জানান, “আমরা ভারতের কৃষিপণ্য, ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্যের আমদানি বাড়াতে পারি। আমাদের মধ্যে ব্যবসার সুযোগ অনেক, কিন্তু কিছু আর্থিক, লজিস্টিক ও পেমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে।

তিনি জানান, ভারত-রাশিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বের ১৫ বছর পূর্ণ হতে চলেছে এবং এই সম্পর্ক ভবিষ্যতেও ঘনিষ্ঠ সমন্বয়ের মধ্য দিয়ে এগিয়ে যাবে।

…..

Releated Posts

বঙ্গে জনসমর্থনের ঢেউ, গুজরাতেও এমন দেখিনি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে জনতার ঢল এবং উচ্ছ্বাস দেখে বিস্মিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পূর্ব…

ByByNews Desk Apr 11, 2026

আর্থ ইনফ্রাস্ট্রাকচার্স মামলায় ইডির তল্লাশি, উদ্ধার নগদ টাকা, গয়না ও বুলিয়ন

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মানি লন্ডারিং মামলায় আর্থ ইনফ্রাস্ট্রাকচার্স লিমিটেড (ইআইএল) এবং তাদের গোষ্ঠী সংস্থাগুলির বিরুদ্ধে ব্যাপক তল্লাশি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: ১৪৯ পুলিশকর্মীকে ভোটের দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) পশ্চিমবঙ্গে ১৪৯ জন নিম্নস্তরের পুলিশ আধিকারিককে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top