News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নবমীর দুপুরে জঙ্গল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মৃতদেহ
Image

নবমীর দুপুরে জঙ্গল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মৃতদেহ

আগরতলা, ১ অক্টোবর: নবমীর দুপুরে চাঞ্চল্য ছড়াল সোনামুড়ার বড়দোয়াল গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয় একটি জঙ্গলাকীর্ণ স্থানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর নাগাদ গ্রামের কিছু বাসিন্দা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি দেহ পড়ে থাকতে দেখেন। এরপরই তাঁরা বিষয়টি এলাকাবাসী ও থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে ঘটনাস্থল ঘিরে প্রচুর কৌতূহলী মানুষ ভিড় জমায়। স্থানীয়দের একাংশের দাবি, মৃত ব্যক্তি হয়তো বাইরের কেউ, কারণ তাঁকে আগে কখনও এলাকায় দেখা যায়নি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে এনডিডিবি চেয়ারম্যানেরবৈঠক, ত্রিপুরার দুগ্ধ শিল্পের উন্নয়নে গুরুত্ব

আগরতলা, ২৩ জুন : ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর চেয়ারম্যান ড. মীনেশ শাহ মঙ্গলবার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

কাঠালতলী খুনকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার, অভিযুক্তের বাড়িতে গণরোষ ও ভাঙচুর

আগরতলা, ২৩ জুন: আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর সমীর দাস খুনকাণ্ডের মূল অভিযুক্ত স্বপন সূত্রধরকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Jun 23, 2026

অম্বুবাচী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ভক্তদের ঢল, সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

আগরতলা, ২৩ জুন : অম্বুবাচী উপলক্ষে আজ রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা কাঠালতলী এলাকায়

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বিবাহিত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top