News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়ির নির্মাণকাজে দুর্ঘটনা, উপর থেকে পড়ে গুরুতর আহত শ্রমিক, মালিকের নাম গোপন রাখার নির্দেশ
Image

বাড়ির নির্মাণকাজে দুর্ঘটনা, উপর থেকে পড়ে গুরুতর আহত শ্রমিক, মালিকের নাম গোপন রাখার নির্দেশ

আগরতলা, ১ অক্টোবর: আগরতলার পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে কাজ করার সময় উপর থেকে পড়ে গুরুতরভাবে আহত হলেন এক শ্রমিক। দুর্ঘটনাটি ঘটে আজ দুপুর নাগাদ, কানাই সর্দারের বাড়িতে নির্মাণকাজ চলাকালীন।

সহকর্মীরা জানান, মালিকের নির্দেশে শ্রমিকরা ওই বহুতল বাড়ির নির্মাণকাজ করছিলেন। সেই সময় একজন শ্রমিক হঠাৎই ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান।

আহত শ্রমিকের চিৎকারে অন্যান্য শ্রমিকরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহত শ্রমিকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, শরীরের একাধিক জায়গায় চোট লেগেছে।

তবে ঘটনা আরও বিতর্কের জন্ম দিয়েছে যখন জানা যায়, আহত শ্রমিকসহ অন্যান্য শ্রমিকদের মালিক পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেন মালিকের নাম প্রকাশ না করা হয়।

Releated Posts

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026

স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগরতলা, ৫ অক্টোবর: স্বামী ও দুই সন্তানকে রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানা এলাকায়।…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top