News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহাষষ্ঠীতে প্রতাপগড় রামঠাকুর আশ্রমের উদ্যোগে বস্ত্রদান কর্মসূচিতে সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

মহাষষ্ঠীতে প্রতাপগড় রামঠাকুর আশ্রমের উদ্যোগে বস্ত্রদান কর্মসূচিতে সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৮ সেপ্টেম্বরঃ
শারদীয়ার মহাষষ্ঠীর দিন প্রতাপগড় রামঠাকুর আশ্রমের পক্ষ থেকে গরীব ও দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

তিনি বলেন, শারদীয়ার উৎসবে সকলের মুখে আনন্দের হাসি ফোটাতে এই ধরনের সামাজিক উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। সাংসদ আশ্রম কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এমন কর্মসূচি হাতে নেওয়ার জন্য। পাশাপাশি তিনি রাজ্যবাসীকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আশ্রমের একাধিক কর্তাব্যক্তি ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আশ্রমের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top