News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে পূজা শুরুর আগেই প্রতিমা ভাঙচুর, এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ
Image

উদয়পুরে পূজা শুরুর আগেই প্রতিমা ভাঙচুর, এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর : মহাষষ্ঠীর সকালে ভোর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উদয়পুর ব্রহ্মাবাড়ি সামাজিক উন্নয়ন কমিটির পূজা মণ্ডপে। জানা যায়, শনিবার পঞ্চমীর রাত পর্যন্ত ব্রহ্মাবাড়ি শীতলাবাড়ি স্থিত শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন স্থানীয়রা। রাত গভীর হলে সকলে বাড়ি ফিরে যান। কিন্তু রবিবার সকালে মণ্ডপে এসে দেখা যায়, দুর্গামূর্তির সঙ্গে লক্ষ্মী, গণেশ ও কার্তিকের হাত ভেঙে গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ছুটে আসেন পূজা মণ্ডপে। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর গোমতী জেলার পুলিশ সুপারসহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও মণ্ডপে আসেন। ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রবিবার ভোরের দিকে কোনও এক সময়ে দুষ্কৃতীরা এই ভাঙচুর চালিয়েছে।

হঠাৎ উৎসবের শুরুতেই প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026

অ্যাপভিত্তিক গাড়ি চালককে হেনস্তার অভিযোগে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, দুই অটোচালককে শোকজ, পুলিশের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অ্যাপভিত্তিক (উবার) গাড়ির চালককে হেনস্তা, গাড়ির চাবি ছিনিয়ে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top