News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগুনে পুড়ল বসতঘর, ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা
Image

আগুনে পুড়ল বসতঘর, ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আগুনে পুড়লো একব্যক্তির বসতঘর। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। ঘটনাটি ঘটেছে সোনামুড়া উরমাই গ্রাম পঞ্চায়েতের ফাল্গুনমণি দেববর্মার বাড়িতে।

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনকার মতো গতকাল রাতেও খাবার খেয়ে শুয়ে পড়েন ফাল্গুন মনি দেববর্মা সহ তার পরিবারের সদস্যরা। রাত প্রায় দেড়টা নাগাদ হঠাৎ দেখতে পান ঘরের ছাদে আগুন জ্বলছে। তড়িঘড়ি বাইরে এসে লক্ষ্য করেন একটি ঘর সম্পূর্ণভাবে আগুনে ঝলসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বাড়ির প্রত্যেকে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়নি আগুনে জ্বলছে গাছে গোটা ঘরটি। ঘরের ভেতর ৩০ হাজার টাকা নগদ সহ একটি মোটর বাইক এবং ফ্রিজ বিছানা সহ বিভিন্ন দামি আসবাবপত্র ছিল। পাশাপাশি ৩০ হাজার টাকার রাবার সিটও ছিল ওই ঘরে। অগ্নিকাণ্ডের সবকিছুই একেবারে ঝলসে গেছে। ফাল্গুন মনি দেববর্মার অনুমান, কেউ আগুন লাগিয়ে দিয়েছে। না হলে এধরনের অগ্নিকাণ্ড কোনোভাবেই সম্ভব নয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top