News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতাপগড়ে গ্যাস পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল এলাকা
Image

প্রতাপগড়ে গ্যাস পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল এলাকা

প্রতাপগড়, ২৮ সেপ্টেম্বরঃ মহাষষ্ঠীর দিনে প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ এলাকার কাছে গ্যাসের পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।
খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন পৌঁছে যায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, টি এন জি সি এল-এর কর্মীরা কাজ করার পরই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আগুন নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থলে ওই সংস্থার কোনো কর্মীর দেখা মেলেনি বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর গ্যাস পাইপলাইনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top