News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রামনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ কর্মসূচি শোনার আয়োজন
Image

রামনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ কর্মসূচি শোনার আয়োজন

আগরতলা, ২৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ প্রথমবার সম্প্রচারিত হয়েছিল বিজয়াদশমীর দিন, ৩ অক্টোবর ২০১৪ সালে। রবিবার সেই কর্মসূচির ১২৬তম পর্ব সম্প্রচার উপলক্ষে রামনগর মণ্ডলের উদ্যোগে বিশেষ শোনার ব্যবস্থা করা হয় সুপারি বাগানস্থিত দশরথ দেব অডিটোরিয়ামে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, কর্পোরেটর নিবাস দাস ও নিতু গুহ দে।

এছাড়াও উপস্থিত ছিলেন রতন ঘোষ (গোমতী ডেইরি চেয়ারম্যান), অসীম ভট্টাচার্য (বিজেপি সদর জেলা সভাপতি), যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ, প্রাক্তন বিজেপি সভাপতি মনুজ কান্তি দেব রায়, আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল সদস্য তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্য কর্পোরেটর ও মণ্ডল কার্যকর্তারা।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top